ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দলের স্মারকলিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা।


রবিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেন।


তথ্যটি নিশ্চিত করেছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।


তিনি বলেন, বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি স্মারকলিপিটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।


বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

ads
ads
ads

Our Facebook Page

↑